শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: মিয়া গোলাম পরওয়ার 

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:১২:৫৭

শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: মিয়া গোলাম পরওয়ার 

প্রজন্ম প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বেলাল উদ্দীন সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে গ্রহণ করেননি। তিনি সাংবাদিকতাকে মিশন হিসেবে বেছে নিয়েছিলেন। দক্ষ ও যোগ্য সাংবাদিক হিসেবে ভালো সুযোগ সুবিধা প্রদানকারী মিডিয়া হাউজ থেকে চাকরির প্রস্তাব পেলেও তিনি দৈনিক সংগ্রামের সাথে আমৃত্যু অবস্থান করেছিলেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শেখ বেলাল উদ্দীনের ২১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঘোষিত দুইদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

পেশার প্রতি সাংবাদিক বেলাল উদ্দীনের কমিটমেন্ট, জনগনের প্রতি তার ভালোবাসা ও মমত্ব, ভিন্ন মতাদর্শের মানুষের সাথে তার নম্র ও বন্ধুসুলভ আচরণের বিবরণ তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী আন্দোলনের একজন সেনা হিসেবে শহীদী মৃত্যুকেই তিনি সর্বশ্রেষ্ঠ মনে করতেন এবং আহত অবস্থায় ঢাকায় যাওয়ার আগে স্ত্রীকে শান্তনা দিতে গিয়ে বলেছিলেন, তুমি শহীদের স্ত্রীর মর্যাদা পাবে। 

শেখ বেলালউদ্দিন অসংখ্য সাংবাদিক সৃষ্টি করেছিলেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি নিজেও তার অনুপ্রেরণায় সাংবাদিকতা শুরু করেছিলাম। খুলনা প্রেসক্লাবের সদস্য হয়েছিলাম। 

বক্তব্য রাখতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়া মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদ সাংবাদিক বেলালের আদর্শকে ধারণ করে আগামীর পথ চলতে হবে। তিনি একুশে পদকের জন্য সাংবাদিক বেলালের নামের প্রস্তাব যথাসময়ে মন্ত্রণালয়ে পাঠাতে ব্যবস্থা গ্রহণ, সড়কের নামকরণে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং হত্যা মামলার বিষয়ে পদক্ষেপ নিতে সহযোগিতার অঙ্গীকার করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শহীদ শেখ বেলাল উদ্দিনের স্মৃতিচারণ করে বলেছেন, তিনি ছিলেন এক নির্ভিক ও সাহসী সাংবাদিক। যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।  সাংবাদিক বেলালসহ কোন সাংবাদিক হত্যার সুষ্টু বিচার হয়নি। বেলাল সহ সকল সাংবাদিকের হত্যার পুনঃতদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ২১ বছর পেরিয়ে গেলেও সঠিক বিচার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাতবরণ করেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ